উপজাতিদের সমাজ জীবনে পরিবর্তনের ধারা


উপজাতিদের সমাজ জীবনে পরিবর্তনের ধারা

প্রথম অধ্যায় 
ভূমিকা
বাংলাদেশে ৪৫ টির বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে। শত শত বছর থেকে এদেশে এসব জনগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি বসবাস করে আসছে । তাদের প্রত্যেকের রয়েছে আলাদা আলদা সংস্কৃতিক ও ঐতিহ্য। এসব জনগোষ্ঠী উপজাতি নামে পরিচিত । পাহাড় সমতল ও বনভুমিতে তারা বাস করে। যেমন ১।চাকমা  ২। মারমা ৩।সাঁওতাল ৪। গারো ৫।মণিপুরি ৬।মুরং ৭।খাসি ৮।হাজং ৯।ওঁরাও ১০।রাজবংশী


পাঠকদের বোঝার জন্য টার্ম পেপারটির কিছু অংশ বিশেষ তুলে ধরা হলো। সম্পূর্ণ টার্ম পেপারটির জন্য যোগাযোগ করুন। 
পাভেল-০১৭৫৮-৩৩৬৭৫৫

 
১.১ গবেষণাঃ
মানবিক জ্ঞান উৎকর্ষের মূলে গবেষণার ভূমিকা সর্বাধিক। অজানাকে জানার জন্য, রহস্য উম্মোচনের জন্য, কোন বিষয় সম্পর্কে সঠিক ধারণা লাভের জন্য সর্বপরী প্রকৃতির উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য গবেষণার বিকল্প নেই। গুহাবাসী মানুষ আজ শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করছে। পৃথিবীর এক প্রান্তে বসে মুহুর্তের মধ্যে অন্য প্রান্তের খোজ খবর পাওয়া যাচ্ছে। এসবের মূলে রয়েছে বৈজ্ঞানিক গবেষণা।
 
সাধারণভাবে বলা যায়, গবেষণা হচ্ছে পুনঃপুন অনুসন্ধান। আবার অন্যভাবে বলা যায়, অপেক্ষাকৃত উন্নততর পর্যবেক্ষন, সুশৃঙ্খল অনুসন্ধান এবং অতিরিক্ত জ্ঞান সংযোজনকে গবেষণা বলে।

সুতরাং বলা যায়, জ্ঞান অর্জনের সঠিক ও বিজ্ঞানসম্মত পন্থাই গবেষণা।

১.২ গবেষণার বিষয় ও সংশ্লিষ্ট প্রত্যয়ের ব্যখ্যাঃ
যে কোন গবেষণার ক্ষেত্রে প্রত্যয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে প্রত্যয় হল কতকগুলো পর্যবেক্ষন সম্পন্ন ঘটনা, বস্ত্র বা অভিজ্ঞতার বিমূর্থ পথিকৃত।
 
“যখন কোন একটি নতুন তথ্যরাজি নির্দিষ্ট কিন্তু বৈশিষ্ঠের ভিত্তিতে অন্যান্য শ্রেণী থেকে আলাদা হয়ে নির্দিষ্ট নাম বা শিরোনাম গ্রহণ কত্তে তখন তাকে একটি প্রত্যয় বলে চিহ্নিত করা যেতে পারে”
 
আমার গবেষণার বিষয় হচ্ছে “উপজাতিদের সমাজ জীবনে পরিবর্তনের ধারা” এই গবেষণার বিষয়টি পর্যালোচনা করলে দুটি প্রত্যয় লক্ষ করা যায়। যথাঃ
* উপজাতি    * সমাজ 

উপজাতি 
উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।

উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ- মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং ইত্যাদি। বাংলাদেশে উপজাতীয় জনগোষ্ঠীর শীর্ষস্থানে রয়েছে চাকমা উপজাতির লোকজন।

সমাজ
সমাজ হচ্ছে সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সমাজ বলতে সাধারণত এমন একটি জনসমষ্টিকে বোঝায়, যারা পারষ্পরিক সম্পর্ক সূত্রে আবদ্ধ বা ভাবের আদান প্রদানের মাধ্যমে পারষ্পরিক মিথষ্ক্রিয়ারত থেকে গড়ে তোলে নিজস্ব সাধারন প্রথা ও সংষ্কৃতি।


“ সামাজিক সম্পর্কের জটিল জালের মধ্যে দিয়ে সাধারনতঃ সমাজ গঠিত হয়, যার মাধ্যমে প্রত্যেক মানুষ তার অনুসারীদের সাথে সম্পর্কযুক্ত থাকে।”

সুতরাং সমাজ বলতে এমন একটি মানব সমষ্টিকে বোঝায় যারা পারষ্পরিক সম্পর্কসূত্রে অপরকে সাহায্য সহযোহীতার নিমিত্তে একত্রে বসবাস করে থাকে।


১.৩ গবেষণার ক্ষেত্র ও এলাকা পরিচিতিঃ

গবেষণাকে পূর্ণাঙ্গ রূপদান করতে হলে তার ক্ষেত্র বা এলাকা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। আমার গবেষণার ক্ষেত্র হচ্ছে গ্রামীণ সমাজ। এ লক্ষে আমি একটি গ্রামকে কেন্দ্র করে আমার গবেষণা কর্মটি সম্পাদন করেছি। আর এ নির্দিষ্ট গবেষণার এলাকার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল।
 

ভৌগলিক অবস্থানঃ
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দণি-পূর্বাঞ্চলের একটি এলাকা, যা তিনটি জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবান নিয়ে গঠিত। চট্টগ্রাম বিভাগের এই এলাকা পাহাড় ও উপত্যকার্য পূর্ণ বলে এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে বয়ে চলা প্রধান নদী হল কর্ণফুলী। এই নদীতে বাঁধ দিয়ে কাপ্তাইতে গয় তোলা কাপ্তাই হ্রদে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

জাতিগোষ্ঠীঃ
প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী সাইনো তিব্বতী মঙ্গোলয়ড ১৪ টি জাতিগোষ্ঠী এখানে ইতিহাসের বিভিন্ন সময়ে এই অঞ্চলে এসে বসবাস শুরু করেছে। প্রায় ৫,০০,০০ (পাঁচ ল)জনসংখ্যার অভিবাসী উপজাতীয় নৃগোষ্ঠীর প্রধান দু'টি হলো চাকমা এবং মারমা। এরা ছাড়াও আছে ত্রিপুরা তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখো, ম্রো, খিয়াং, বম,খুমি, চাক,গুর্খা, আসাম,সানতাল, এবং বিপুল সংখ্যক বাঙ্গালী।

অর্থনীতিঃ
এখানের অর্থনীতি মূলত জুমকৃষিভিত্তিক। এখানকার অধিকাংশ লোকই জুমকৃষির সাথে জড়িত। তবে এখানে কিছু কিছু অন্যান্য পেশার লোক রয়েছে।

যোগাযোগ ব্যবস্থাঃ
গ্রামটির যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আধা পাকা রাস্তা। গ্রামটির অভ্যন্তরে কয়েকটি কাঁচা সড়ক রয়েছে। এখানকার যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সাইকেল,ভ্যান ইত্যাদি উল্লেখযোগ্য।

বিনোদনঃ
এই গ্রামটির বিনোদন মাধ্যমগুলোর মধ্যে রেডিও, টেলিভিশন, সিডি, পত্র-পত্রিকা ও নানা ধরনের খেলাধূলা উল্লেখযোগ্য। 

চিকিৎসা ব্যবস্থাঃ
গ্রামটির চিকিৎসা ব্যবস্থা বেশী ভাল না কারণ গ্রামটিতে মাত্র একটি স্বাস্থ্য কেন্দ্র আছে। 

১.৪ গবেষণা ও পুস্তক পর্যালোচনাঃ
বৈজ্ঞানিক পদ্ধতি ভিত্তিক গবেষণা কাজের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সাহিত্য পর্যালোচনা। সদা পরিবর্তনশীল ও বির্বতনশীল সামজিক উপাদানকে উপজিব্য করে পরিচালিত সমাজ গবেষণার ক্ষেত্রে সাহিত্য সমীক্ষাকে একটি দিক দর্শন ও নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়।

সাধারণভাবে বলা যায়, সাহিত্য পর্যালোচনা হচ্ছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে গবেষণার যৌক্তিক অধ্যয়ন।
 
যে কোন গবেষণা কার্য পরিচালনার পূর্বে এই বিষয়ে কোন ধরনের গবেষণা কিংবা কোন ধরনের গবেষণা কাজ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যৌক্তিক সে বিষয়ে অধ্যয়ন করাই হচ্ছে সাহিত্য পর্যালোচনা।   
 
পর্যালোচনার ক্ষেত্রে সাহিত্য বলতে যে সমস্ত প্রাসঙ্গিক উপকরনকে সমাজ গবেষক অর্ন্তভূক্তি করে থাকেন তা নিন্মরুপঃ
১.    প্রকাশিত সাধারণ পাঠ্যপুস্তক।
২.    জাতীয় ও আর্ন্তজাতিক জার্নাল, সাময়িক পত্র-পত্রিকা
৩.    গবেষণা প্রতিবেদন
৪.    বিশেষজ্ঞগনের অভিমত ইত্যাদি

পাঠকদের বোঝার জন্য টার্ম পেপারটির কিছু অংশ বিশেষ তুলে ধরা হলো। সম্পূর্ণ টার্ম পেপারটির জন্য যোগাযোগ করুন। 
পাভেল-০১৭৫৮-৩৩৬৭৫৫


দ্বিতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায়
চতুর্থ অধ্যায়
৪.১ উপজাতিদের সামাজ জীবনে পরিবর্তনের ধারাঃ
৪.২ এক নজরে বাংলাদেশে উপজাতিদের অবস্থানঃ


পঞ্চম অধ্যায়

উপসংহারঃ
চরমভাবে অবহেলিত বাংলাদেশের উপজাতি পল্লীর মানুষগুলো। অশিা ও দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এ মানুষগুলোর খবর রাখে না সরকার থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা। অজ্ঞতার কারণে পৈত্রিক জমিজমার খবর জানা নেই অনেকের। অসহায় এ মানুষগুলো বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

নাটোর জেলায় উপজাতিদের সংখ্যা অর্ধলাধিক। বিশাল এ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য আজ অব্দি নেওয়া হয়নি সরকারি বা স্থানীয়ভাবে কোনো পদপে। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মানুষগুলো ঠিকমতো জোটাতে পারে না অন্ন। তাইতো অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। আর অজ্ঞতায় পৈতিক সম্পত্তির খবর জানা নেই অনেকের। মাঝে মাঝে আসেন জনপ্রতিনিধি, শোনান আশ্বাসের বাণী। কিন্তু তা ভোটের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ। প্রতিনিয়ত অবহেলার স্বীকার মানুষগুলোর জন্য নেই বয়স্ক ভাতা, বিধবাভাতাসহ নূন্যতম কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা।
 
সহায়ক গ্রন্থপঞ্জীঃ 


TERM-PAPER CODE : 2405201701


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
ইহাই প্রথম পোষ্ট